ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত ৯ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের চর সখিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মাহি ওই গ্রামের ব্যবসায়ী মহিউদ্দিন মনিরের ছেলে এবং লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহতের খালু মনির মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, মোস্তাকিম মাহি পড়ালেখায় অমনোযোগী ছিলেন। সে টেকনিক্যাল স্কুলের ছাত্র হওয়ায় প্রায় বাসার ফ্যান ও মোটর নিয়ে ইলেকট্রিক কাজ করতেন এবং নতুন কিছু তৈরি করার চেষ্টা করতেন। গেলো রাতে নিজের রুমে বসে মোটর দিয়ে একটি অটোমেটিক ডাস্টবিন তৈরি করার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন মাহি। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে ফের হু হু করে করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে Read more

সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার
সংঘাতের শেষ দিনে প্রথমবারের মতো প্রাণ গেল ইসরায়েলি সেনার

ইসরায়েল-ইরান সংঘাতে প্রথমবারের মতো জানা গেল ইসরায়েলি সেনা নিহতের খবর। দখলদার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিয়ারশেবা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় Read more

চকরিয়ায় তিন ডাকাত আটক
চকরিয়ায় তিন ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় Read more

গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা
গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীর জন্য ডিএমপির নির্দেশনা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন