প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচের মধ্য দিয়ে পর্দা ওঠে ৩২ দলের এই টুর্নামেন্টের। ফুটবল পাড়ার নতুন এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গোল করতে পারেনি কেউই। ফলে গোলশূণ্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিদের। এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ৯বার গোল মুখে শট নিয়েছিল তারা। বিপরীতে মিসরের ক্লাব আল আহলি ৪৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলে ৮টিই ছিল অন টার্গেটে। ম্যাড়ম্যাড়ে এ উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ আসে আল আহলির কাছে। ৪৩তম মিনিটে উইঙ্গার ট্রেজেগেট পেনাল্টি থেকে গোল করতে না পারায় লিড নেয়া আর হয়নি তাদের। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় দু’দলের ফরোয়ার্ডরা।‘এ’ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির সাথে আরও রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস।আগামী ১৯ জুন পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেসিরা।উল্লেখ্য, টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৩২টি দল, প্রতি গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে শেষ ষোলোতে। আগে প্রতি বছর মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, এখন থেকে আগের ফরম্যাটে হবে না। অনেক বড় পরিসরে এখন থেকে অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবলের এই বিশ্বকাপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে Read more

সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!
সাতকানিয়ায় আইনশৃঙ্খলা সভায় অনাহূতদের দাপট, ফাঁস হচ্ছে গোপন তথ্য!

প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক কারবারি, সন্ত্রাসী, চোরাকারবারি, চাঁদাবাজ এমনকি অস্ত্রবাজ ও সংশ্লিষ্টদের নামসহ নানা সংবেদনশীল বিষয় নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন