কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত আবু সালেক ওরফে সালেহ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়া পাড়া গ্রামের মৃত সুনাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত আবু সালেহ সম্পর্কে শিশুটির ফুফা হন।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকুন্দিয়া থানা পুলিশ জানায়, গত রবিবার (১১ মে) রাতে অভিযুক্ত আবু সালেহ শিশু কন্যাকে তার দাদুর কাছে নিয়ে যাওয়ার সময় রাস্তায় নির্জন স্থানে ধর্ষণ করেন। পরে একই রাতে অভিযুক্তের স্ত্রী ভিকটিমকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে যান। এ সময় ওই শিশু তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। পরবর্তীতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে  চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর বুধবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি
ফুলবাড়ীতে যানবাহনে আধুনিকতা আসলেও চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি

আধুনিক ও স্মার্ট যুগে পণ্য পরিবহনে আধুনিকতার ছোয়া আসলেও এখনো ফুলবাড়ীর চরাঞ্চলে পণ্য পরিবহনে ভরসা ঘোড়ার গাড়ি। মধ্যপ্রাচ্য অথবা মরুভূমি অঞ্চলের Read more

একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর প্রায় ৯৩ হাজার পাকিস্তানি বাংলাদেশ ও ভারতে যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার
আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার Read more

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”
কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”

কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির, রং কালো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন