ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি রোববার অনুষ্ঠিতব্য নির্ধারিত সংলাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।শনিবার (১৪ জুন) দেশটির আধা রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিমকে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের। ইসমাইল বাকাই বলেন, একদিক দিয়ে আলোচনার অভিনয় করে অন্যকে দিয়ে হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো মানেই হয়না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া কখনওই ইরানে হামলা চালাতে পারতো না ইসরায়েল। আর তাই, তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের।ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিশ্চিতে গত কয়েক মাস ধরেই দফায় দফায় বৈঠক করছে দুই দেশের প্রতিনিধিরা। ষষ্ঠ দফা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা সপ্তম দফায় রোববার ওমানের মাসকটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর, আলোচনা হবে কি না — তা অনিশ্চিত হয়ে পড়েছে।উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। পরে পাল্টা হামলা চালায় তেহরানও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপরহণ করিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে Read more

স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন