ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পাকিস্তানের প্রায় অর্ধেক জনগণ বসবাস করে এই প্রদেশে, ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ চরমে। বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী। বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বাঁধের একটি অংশ ভেঙে দেয়।প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের মূল কাঠামো রক্ষার জন্য তীর রক্ষা বাঁধ ভেঙে দেওয়া হয়েছে, যাতে পানির চাপ কিছুটা কমানো যায়।পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের উজানের বাঁধগুলো থেকে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই সতর্কবার্তা দিয়েছিল। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার প্রধান ইরফান আলি বলেন, রাভি নদীতে পানির প্রবাহ ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এবার সবচেয়ে বেশি। লাহোর শহর আজ রাত বা আগামীকাল সকালে পানির ঢলে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এই বর্ষায় পাকিস্তান ইতোমধ্যেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত জুন থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টি, ভূমিধস ও বন্যায় দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০০ জনেরও বেশি মানুষের।সূত্র: ফ্রান্স 24এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত Read more

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর

মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।বুধবার (১১ ডিসেম্বর) Read more

সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা Read more

তালা ভেঙে রোকেয়া হলে ঢুকল কুয়েট ছাত্রীরা
তালা ভেঙে রোকেয়া হলে ঢুকল কুয়েট ছাত্রীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার রোকেয়া হলের তালা ভাঙলেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা হলের তালা ভেঙে Read more

কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
কিশোরগঞ্জে বিএনপির কর্মী পরিচয়ে  চাঁদাবাজি, যুবক আটক

কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা Read more

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন