প্রখ্যাত পোলো খেলোয়াড়, শিল্পপতি এবং বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর বৃহস্পতিবার ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।  বৃহস্পতিবার যুক্তরাজ্যে গার্ডস পোলো ক্লাবে একটি ম্যাচ চলাকালীন অবস্থায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। খবর এনডিটিভিসূত্র জানিয়েছে, ম্যাচ চলাকালে সুনজয় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন। তিনি খেলা বন্ধ করতে বলেন এবং মাঠের বাইরে চলে যান। ধারণা করা হচ্ছে, খেলার সময় একটি মৌমাছি তিনি অনিচ্ছায় গিলে ফেলেন এবং গলায় হুল ফোটার কারণে তাৎক্ষণিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুনজয় কাপুর ছিলেন ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী সোনা কমস্টারের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক যানবাহনের যন্ত্রাংশ নির্মাণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। ভারত ছাড়াও সংস্থার কার্যক্রম যুক্তরাষ্ট্র, মেক্সিকো, চীন, সার্বিয়া সহ একাধিক দেশে বিস্তৃত।ব্যক্তিগত জীবনে সঞ্জয় প্রথমে বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মহতানিকে। এরপর ২০০৩ সালে তিনি বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান রয়েছে, সামায়রা ও কিয়ান। নানা বিতর্ক ও আদালত লড়াইয়ের পর এই দম্পতির বিচ্ছেদ হয় ২০১৬ সালে। পরে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে, যিনি আমেরিকান হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী।পোলো প্রেমিক সুনজয় ‘অরিয়াস’ নামের একটি পোলো দলের পৃষ্ঠপোষক ছিলেন এবং বৃহস্পতিবার তিনি ওই দলের পক্ষ থেকেই খেলছিলেন। প্রতিপক্ষ ছিল হোটেল ব্যবসায়ী জয়সাল সিংয়ের দল ‘সুজান’।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়
পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১৬তম জয়

বায়ার্ন মিউনিখকে থামানোর চ্যালেঞ্জে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। তবে এই যাত্রায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে Read more

গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন ২ শতাধিক আদিবাসী

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর Read more

এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি
এসএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রুম সার্ভিস অ্যাটেনডেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

শরীয়তপুরে বিছানায় রাখা কয়লার আগুনে পুড়ে ছাই ৮০ বছরের বৃদ্ধা 
শরীয়তপুরে বিছানায় রাখা কয়লার আগুনে পুড়ে ছাই ৮০ বছরের বৃদ্ধা 

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত থেকে রক্ষা পেতে বিছানায় রাখা কয়লার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে মারা গেছেন এক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন