প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা দেন তিনি। দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।চার দিনের সরকারি সফরে ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান তিনি। অন্যদিকে, ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান, যিনি কার্যত এখন বিএনপির মূল নেতৃত্ব দিচ্ছেন। ড. ইউনূস-তারেক রহমানের এই বৈঠকের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল। এমন অবস্থায় গত সোমবার সরকার ও বিএনপির তরফ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। এর পর থেকেই বৈঠকের আলোচ্যসূচি কী হবে, তারেক রহমান কোন কোন বিষয় তুলে ধরবেন, সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা হতে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন ইস্যুতে আলোচনা করবেন, গত সোমবার অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে সেই দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের ওপর অর্পণ করা হয়।দলীয় সূত্রগুলো জানায়, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মূলত তিনটি ইস্যু প্রাধান্য পেতে পারে। নির্বাচন, সংস্কার এবং বিচার। তবে মূল ফোকাস থাকবে নির্বাচনের ওপর, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা। ঈদুল আজহার আগের দিন অন্তর্বর্তী সরকার আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটিকে যৌক্তিক মনে করছে না বিএনপি। দলটি মনে করে, নির্বাচনের জন্য চলতি বছরের ডিসেম্বরই উপযুক্ত সময়। তবে নির্বাচন আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে হলেও দলটির আপত্তি থাকবে না বলে বিএনপির অভ্যন্তরীণ একাধিক সূত্র বলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। Read more

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কাজলী (৩০) নামের এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের Read more

৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পায়রা চত্ত্বর এলাকা Read more

সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির
সংবিধান সংশোধনসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে Read more

দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

অনিয়মকে নিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (খাম্বা) ও তার Read more

মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!
মির্জাপুরে চার নবজাতকের জন্ম দিলেন গৃহবধু!

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)। বৃহস্পতিবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন