রাজধানীর মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে আকস্মিক হামলা ও মারধরের শিকার হয়েছেন মাসুদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা। হামলার শিকার ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বর্তমানে ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ইন্সপেক্টর (পরিদর্শক) হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনাটি বৃহত্তর মিরপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিসহ গোটা মিরপুরের সর্বস্তরের জনমনে তোলপাড় সৃষ্টি করেছে।বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টায় নগদ মিরপুর–৬ নম্বর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তার নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা। শুধু তাই নয়; তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রুমন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টায় মিরপুর–৬ নম্বর কাঁচাবাজারে বাজার করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০–১৫ জন অজ্ঞাত যুবক তাকে ঘিরে ফেলে। ওই সময় তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হট্টগোলের মাঝে প্রবেশ করে তাকে উদ্ধার এবং জড়িতদের পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি আরো বলেন, ঘটনাস্থল পল্লবী থানার আওতায় হওয়ায় পরে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান ২০১৭ সালের আগে ডিএমপির মিরপুর বিভাগের বিভিন্ন থানায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি পেয়ে তিনি রাজবাড়ী জেলার দুটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ফরিদপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত রয়েছেন। পদোন্নতি পেয়ে বদলির আগে মিরপুরে কর্মরত থাকার সুবাদে স্থানীয় লোকজনের নিকট তিনি পূর্ব পরিচিত। ফলে অতীতের কোনো বিষয় কেন্দ্রিক পূর্ব শত্রুতার জেরে পুষে রাখা ক্ষোভ থেকেই এ ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মতপ্রকাশ করেন স্থানীয়রা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ
যাত্রা বিরতি ও সংস্কারের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। Read more

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পার্টনার কংগ্রেস Read more

দুই যুগ পর বরগুনায় স্বামীর কাছে ফিরলেন ডেনমার্কের নারী
দুই যুগ পর বরগুনায় স্বামীর কাছে ফিরলেন ডেনমার্কের নারী

ভালোবাসার টানে ডেনমার্ক থেকে বরগুনায় প্রাক্তন স্বামীর কাছে ফিরেছেন রোমানা মারিয়া বসি নামে এক ড্যানিশ নারী। আর এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন