প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘প্রেসক্লাব নান্দাইল’ এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, জাম, লিচু, তালের শাঁস, লটকনসহ হরেক প্রকারের রকমারি দেশীয় ফল। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় ফল উৎসবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, সাবেক পৌরসভার মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, শিক্ষক আবুল কাসেম লাভলু, এনসিপি’র আহ্বায়ক আশিকিন আলম রাজন, সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, জালাল মন্ডল, মোহাম্মদ আমিনুল হক বুলবুল প্রমুখ। মৌসুমী ফল উৎসবের আয়োজনের বিষয়ে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারো আমরা ফল উৎসবের আয়োজন করেছি। দেশীয় ফলের ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন।’ আলোচনা সভায় বাঙালির সহজলভ্য মৌসুমী ফল উৎপাদনে বেশি বেশি করে ফলজ ও বনজ গাছের চারা লাগানোর জন্য সকলকে আহ্বান জানানো হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু
মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে মিতু সরকার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল
সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ Read more

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন