কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যা ৭ টার এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম উপরোক্ত এলাকার নুর আহম্মদের ছেলে এবং তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বাড়ির বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে তা মেরামতের চেষ্টা করেন তৌহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজন মাদরাসা শিক্ষকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া
এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া

দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির ঈদের পর চামড়ার বাজারে চরম বিপর্যয় নেমে এসেছে। সরকার নির্ধারিত মূল্যে কোনো চামড়াই বিক্রি হচ্ছে না। গরুর Read more

কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে
কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান শফিউল আলম বিইউপিএফ’র কেন্দ্রীয় কমিটিতে

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের বারবার Read more

কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তী প্রশাসন অধ্যাপক এ কে Read more

তীব্র শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনপদ
তীব্র শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনপদ

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা। তাপমাত্রা নিম্নমুখী হয়ে উপজেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন