নোয়াখালীর সদর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে চার বছরের শিশু কন্যাকে নিয়ে আলাদা রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। ঘটনাস্থলে ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই বাড়ির মো.রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) ও তার মেয়ে মাইশা (৪)।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করে। তিনি একটি মাংসের দোকানে চাকরি করেন। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেয়। রাহীর অভিযোগ ছিল তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে। এ কারণে সে সংসারের প্রতি খেয়াল রাখত না, তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও তার স্বামী কোন ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়ালই রাখেনা। অপরদিকে, পরিবারের চেয়েও তার বোনেদের বেশি সহযোগিতা করত রুবেল। এসব ঘটনার জের ধরে রাহী স্বামীর ওপর অভিমান ছিল। আজ বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের স্বামী কাজ থেকে বাড়ি ফিরেন। ঘরে প্রবেশ করে দেখেন স্ত্রী ও মেয়ের মরদেহ তার শয়ন কক্ষের আঁড়ার সাথে দুটি রশিতে ঝুলছে। পরে তার শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক

বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।সচিবালয়ে রোববার অর্থ Read more

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট

শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার Read more

কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার
কক্সবাজারে শিশুকে বলৎকারের স্বীকারোক্তি জামায়াত নেতার

কক্সবাজার সদরের পিএমখালীতে জসিম উদ্দিন মিসবাহ নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ Read more

কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ
কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ

কুমিল্লা-৬ (সদর) আসনে আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে ইতালির ভিছেন্সা প্রভিন্সের আলতে মন্তেকিয়ো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন