বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ১৮ সালে শেখ হাসিনা তার বাবার নামে শপথ করে বলছেন, ‘ফেয়ার ইলেকশন দিবো।’ কিন্তু নির্বাচনের দিন দেখা গেলো, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাতের এমপি বানালেন।’বুধবার (১১ জুন) বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এডভোকেট ফজলুর রহমান আরও বলেন, ‘আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন। আমি আশা করবো, ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সাথে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করবো, তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব।’ফজলুর রহমান বলেন, ‘আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে।’বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।এদিকে বিকাল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

ইয়েমেনে হামলা চালাল ইসরায়েলের ২০ যুদ্ধবিমান
ইয়েমেনে হামলা চালাল ইসরায়েলের ২০ যুদ্ধবিমান

গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার ২০টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। দেশটির হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে কয়েক দফায় Read more

সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার
সাংবাদিকদের সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে প্রত্যাহার

পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. Read more

পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, Read more

৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ
৬২ কেজি বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন