মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৬২ কেজি বাসুডিন ও ৭০ কেজি গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ করা হয়।আজ বুধবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারের হাজী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমকে জরিমানা করা হয়। এছাড়া উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি বাজার ও সিরাজদিখান বাজারে কীটনাশক ও সারের বিভিন্ন ডিলারের প্রতিষ্ঠানেও মনিটরিং চালানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদনহীন বাসুডিন ৬২ কেজি, গ্রোজিংক ৭০ কেজিসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক পাওয়া যায়, যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন এবং পুলিশ ফোর্সের সদস্যরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে
এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে

এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল Read more

ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল
ভোট পর্যবেক্ষণে ১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউ’র দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ Read more

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে Read more

গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা
গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা

গত দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজায় ৪ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ত্মহত্যাকারীদের মধ্যে দুজন ছিলেন কনস্ক্রিপ্ট। অর্থাৎ বাধ্যতামূলক সামরিক Read more

সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন