যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত মিজানুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশু যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে সে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান তার মেয়েকে ফুসলিয়ে নিজের বাড়ি ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।শিশুর মা আরও জানান, এ সময় তার মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে তিনিও সেখানে ছুটে যান। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তার মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপণাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেছেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির অবস্থা গুরুতর। ভর্তির পর তাকে গাইনী ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়। গাইনী বিভাগের চিকিৎসকরা আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করবেন।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহু

দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৯ এপ্রিল) ২২তম বারের মতো তেল আবিবের আদালতে হাজির হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন Read more

রাত কাটছে নদী ভাঙ্গনের আতঙ্কে
রাত কাটছে নদী ভাঙ্গনের আতঙ্কে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর অব্যহত ভাঙ্গনে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট, কমলাপুর, আশোয়ার, চথলবাড়ি, নারকেলী, চৌধুরীর হাট, কালিরবাজার Read more

মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা বাণিজ্যর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ Read more

১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ
১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ

ঢাকা, ২৪ অক্টোবর: ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে Read more

গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
গণমিছিলে অংশ নিয়ে উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম।আজ ৫ আগস্ট (মঙ্গলবার) Read more

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ
ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদ

ছয় মাসের সন্তান বাড়িতে রেখে বন্ধুদের সাথে রাজপথে নেমে শহীদ হয় বায়েজিদমাত্র ছয় মাসের ছেলে সন্তান ঘরে রেখে ৫ আগস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন