নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তৃতীয় স্ত্রী হাফিজা আক্তার আঁখি। রবিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় বদলগাছী উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। অভিযুক্ত পুলিশের কনস্টেবল পাপেল হাসান একই উপজেলার চাপাইনগর গ্রামের আজিজার রহমানের ছেলে। বর্তমানে তিনি পাবনা জেলায় ঈশ্বরদী থানার পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।  সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফিজা আক্তার আঁখি বলেন, ‘২০২৩ সালে ২৭ অক্টোবর পারিবারিকভাবে পাপেল হাসানের সাথে বিয়ে হয়। বিয়ের সময় তার বাড়ি মেরামত ও সংস্কার করার কথা বলে ৭ লাখ টাকা যৌতুক হিসেবে নেয়। বিয়ের পর তার কর্মস্থল বগুড়া জেলার কাহালু থানায় কর্মরত থাকাকালীন সেখানে ভাড়া বাসায় বসবাস করতাম। এসময় আমি হঠাৎ অসুস্থ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আমাকে না জানিয়ে ওই ভাড়া বাসা ছেড়ে দেয়। পরবর্তীতে ৭ মাস পর বগুড়ার সারিয়াকন্দি থানাধীন চন্দন বাইশা পুলিশ তদন্তকেন্দ্রের কোয়ার্টারের ৩য় তলায় বসবাস শুরু করা হয়। এসময় সংসার চালানোর কোন খরচ বহন করতো না পাপেল। ওই বাসায় থাকাকালীন স্বামী পাপেল নেশায় আসক্ত হয়ে পড়ে এবং গালি-গালাজসহ আমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। পরে জানতে পারি বিভিন্ন মেয়ের সাথে তার পরকিয়া আছে। বিষয়টি শশুর-শাশুড়িকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি।’  ভুক্তভোগী আরো বলেন, ‘পাপেল পরে যৌতুক হিসেবে বাবার কাছ থেকে আরো ৫ লাখ টাকা এনে দিতে বলে। টাকা দিতে না পারায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি পাঠিয়ে দেয় এবং ভরণ-পোষণ বন্ধ করে দেয়। সংসার খরচ বাবদ টাকার কথা বললে তালাক দেওয়ার হুমকি দেয়। আমার বিয়ের কিছু দিন পর জানতে পারি আগেও আরো দুইটি বিয়ে করেছে। এবং তাদেরকেও একইভাবে যৌতুকের জন্য চাপ দিয়ে টাকা না দিতে পারায় তাদের তালাক দিয়ে গোপনে আমাকে বিয়ে করেছে। ৭ লাখ টাকা যৌতুক নেওয়ার পরেও আমাকে আরো ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছে। আমি দিতে অস্বীকৃতি জানালে আমাকেও তালাকের নোটিশ পাঠিয়েছে।’  তিনি আরো বলেন, ‘আমাদের পারিবারিক সমস্যার বিষয়টি নিয়ে সে সময় মাননীয় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নিকট একটি অভিযোগ দাখিল করি। অভিযোগ দাখিলের পর আমাকে টেলিফোন নং +৮৮০২৫৮৮৮১৪১৪২ থেকে আমার মুঠোফোনে কল করে জানায় এসব সাংসারিক সমস্যা আমরা সমাধান করি না। আপনি পারিবারিকভাবে সমাধান করেন, নতুবা কোর্টে মামলা করেন। মাননীয় পুলিশ সুপার, বগুড়া মহোদয় আমার অভিযোগের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করে পাবনা জেলায় ঈশ্বরদী থানার পাকশী পুলিশ ফাঁড়িতে তাকে বদলী করেন। পরবর্তীতে আমি ঢাকা হেডকোয়াটার্স, বরাবর অভিযোগ দাখিল করি। একই কপি মাননীয় ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী বরাবর পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করি এবং মাননীয় পুলিশ সুপার, পাবনাতে স্ব-শরীরে হাজির হয়ে অভিযোগ দাখিল করি। কিন্তু আমার কোন সুষ্ঠ বিচার কোথাও পাচ্ছি না। আমি সরকারসহ পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাই যাতে করে আমি আমার নায্য অধিকার ফিরে পাই, আমি এর সুষ্ঠ বিচার চাই।’  পাপেল হাসানের প্রথম স্ত্রী (সাবেক) সোনালী বলেন, ‘পাপেল হাসানের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। পুলিশে চাকরির জন্য ২০১২ সালে আমার বাবা ৮ লাখ টাকা দিয়েছিল। চাকরির পর আমাদের বিয়ে হয়। কিন্তু সংসার বেশিদিন টিকেনি। আমাকে তার পছন্দ না। এজন্য সে তালাক দিয়েছে। তবে সে টাকা লোভী মানুষ।’  এ ব্যাপারে পাপেল হাসান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সরকারি চাকরি করি, কেন তাকে ভরণ-পোষণ দিবো না। আদালতে এ বিষয়ে মামলা চলমান আছে। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। সেসব বিষয়ে তদন্ত হচ্ছে।’  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হাফিজা আক্তার আঁখির বাবা রফিকুল ইসলাম, চাচা রফিকুল ইসলাম ও চাচাতো ভাই জহুরুল ইসলামসহ আরো অনেকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার
জাকসু নির্বাচনে ঝুঁকির আশঙ্কা নেই: পুলিশ সুপার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. Read more

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ Read more

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন