টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বহুরিয়া রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সরিষাদাইড় গ্রামের ফজল হকের ছেলে আল আমিন (২৮), আন্ধরা গ্রামের আশু সূত্রধরের ছেলে বিজয় সূত্রধর (২২) ও একই গ্রামের মানু সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর (২৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের শহর আলীর ছেলে হৃদয় মিয়া মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আল ইহসান বালিকা মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় নাম্বারবিহীন একটি যাত্রীবাহী সিএনজি গ্রেপ্তার তিন ছিনতাইকারী হৃদয় মিয়ার গতিরোধ করে। পরে তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হৃদয়ের কাছে থাকা নগদ ১৭০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর হৃদয় মিয়া মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিএনজিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার Read more

আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলেও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় Read more

কাজীপুরে আম দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ
কাজীপুরে আম দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

সিরাজগঞ্জের কাজীপুরে আম দেয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে Read more

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান
দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান

ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে সেনাবাহিনী আকস্মিক অভিযান চালিয়েছে দিনাজপুর রেলস্টেশনে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনী Read more

বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন
বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন

যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের রাজধানীতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের  ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন