সিরাজগঞ্জের কাজীপুরে আম দেয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে কাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিনু (২৬)। তিনি উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলাটি আজকেই রুজু হবে। বিদ্যুৎ ও সার্ভার সমস্যার কারণে একটু লেট হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’থানা সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে ওই শিশুটিকে আম দেয়ার কথা বলে বাড়ির পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি আসে। শিশুটির মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে, ‘আব্দুল মজিদ মিনু ভুট্টার খেতে নিয়ে তাকে জোরপূর্বক খারাপ কাজ করেছে।’ শিশুটির অবস্থা খারাপের দিকে গেলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করান। পরে সামাজিকতার ভয়ে ভুক্তভোগীকে গোপনে চিকিৎসা দিচ্ছেন তার পরিবার।ভুক্তভোগী শিশুটির বড় ভাই বলেন, ‘মিনুর বিরুদ্ধে শিশু কিশোরদের ক্ষতি করার প্রবণতা দীর্ঘদিনের। এই ঘটনা ধামাচাপা না দিলে আমার বোন ও আমার পরিবারকে শেষ করে দেবে বলে ভয়ভীতি ও হুমকিস্বরূপ দিচ্ছে মিনু।’নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত মিনু রাজনৈতিক ছত্রছায়ায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। এর আগেও কয়েকজন শিশুর সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু তাদের পরিবার সামাজিকতার ভয়ে বিষয়গুলো প্রকাশ করেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুনের পরে যাবে না। এর মধ্যে এটা Read more

ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) Read more

রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা
রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপিতে সমন্বয় সভা

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি
পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এক কৃষকলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। সেই কৃষকলীগ নেতার নাম সুকুমার রায়। উপজেলার সোনাহার Read more

একটা হাসির জন্য ‘মাসুল’ গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল
একটা হাসির জন্য ‘মাসুল’ গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল

মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে Read more

ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের
ইরান যুদ্ধ শেষ করতে নতুন পদক্ষেপ তুরস্কের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন