ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, ‘যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে’।বুধবার (১১ জুন) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের’র।প্রতিবেদন অনুযায়ী, আজিজ নাসিরজাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন, ‘আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি—আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে’।ইরানী প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত, সে দেশগুলোর কথা বিবেচনা না করেই’।অন্য এক প্রসঙ্গে তিনি জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ওয়ারহেড ছিল দুই টনের। আজিজ নাসিরজাদে বলেন, ‘এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগতি’।তিনি যোগ করেন, ‘আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত’।বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ। যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিলন গ্রেপ্তার

অবশেষে বরিশালের বহু আলোচিত প্রাকাশ্য দিবালোকে লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা Read more

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট
‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত Read more

আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও গণহত্যার দায়ে অভিযুক্ত দল বাংলাদেশ আওয়ামীলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার খবরে আনন্দ মিছিল করেছে Read more

টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন