সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেন রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান মো. মাহবুবুর রহমান।জানা যায়, গত রোববার ৮ই জুন রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী এক দম্পতির উপরে কর্মচারীদের হামলার ঘটনা ঘটে। পরে শাহনেওয়াজ সোহান নামের দুবাই প্রবাসী যুবককে কাছারি বাড়ির কাস্টডিয়ান মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আজ মঙ্গলবার ১০ই জুন সর্বস্তরের শাহজাদপুরের জন সাধারণের ব্যানারে হামলায় জড়িতদের শাস্তি ও অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় কিছু বিক্ষুব্ধ জনতা ভেতরে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধ লোকজন বেশ কয়েকজন কর্মচারীকে মারধর করে। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক‌ই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ‌। হামলার ঘটনায় রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান মো. মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে শাহজাদপুর থানা একটি লিখিত অভিযোগ দেন।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস

টাঙ্গাইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মোটরসাইকেলের শোরুমগুলোতে। তেলের দুষ্প্রাপ্যতার কারণে গ্রাহকরা নতুন বাইক কেনার আগ্রহ হারানোয় শোরুমগুলোতে Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, Read more

ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন
২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন