মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অটোরিকশার চাপায় রাকেশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া মনিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকেশ পশ্চিম রশুনিয়া মনিপাড়া এলাকার বাসিন্দা বৈখণ্ড ঋষির ছেলে। সে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পুলিশ জানায়, দুর্ঘটনার পর অটোরিকশাচালক আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি উপজেলার ধামালিয়া এলাকার বাসিন্দা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন বর্মন বলেন, ‘রশুনিয়া এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শুরু করি এবং দেখতে পাই শিশুটির অবস্থা ছিল মুমূর্ষু। দ্রুত অবস্থা অবনতি হওয়ায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি। পরে শুনেছি, ঢাকা নেওয়ার পথে শিশুটি মারা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব

গাজায় নৃশংসতার সঙ্গে সঙ্গে ইরানে ইসরায়েলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।শুক্রবার (১৩ জুন) এপির এক প্রতিবেদনে এ তথ্য Read more

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২৩ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ Read more

ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল
ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত Read more

জীবননগরে কৃষকের বাগান ভাঙচুর, প্রধান আসামী আটক
জীবননগরে কৃষকের বাগান ভাঙচুর, প্রধান আসামী আটক

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের দরিদ্র কৃষক জালাল উদ্দীনের ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগে প্রধান আসামী আলমগীর হোসেনকে Read more

‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’
‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন