এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান কমান রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিকরা।ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।এদিন কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে নতুন দিনের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল হামজারা। কিন্তু সুযোগ পায় সিঙ্গাপুর। নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশও। বিশেষ করে শমিত সোম তৈরি করেন বেশ কিছু সুযোগ। তবে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব কিংবা ফাহামিদুল। গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু তখন ম্যাচের ৪৪ মিনিট।গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে ব্যর্থ হন। বক্সের মধ্যে হেড থেকে বল পেয়ে শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। দূর থেকে হামজা চৌধুরী বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর ৫৯ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসকান ফান্দি। গোলকিপার মিতুল চেষ্টা করেও ব্যর্থ হন।মাঠে তখন পিন পতনের নীরবতা। সেই দর্শকদের জাগিয়ে তোলেন রাকিব হোসেন। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান রাকিব। শেষ দিকে জমাট আক্রমণ করেও অবশ্য হাসিমুখে শেষ করা হয়নি হামজাদের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধে হামলা ও ভাংচুর
শেরপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধে হামলা ও ভাংচুর

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামে পূর্বের বালু ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে একজন সাবেক ব্যবসায়ীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে Read more

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা Read more

দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি
দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার Read more

ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও

'এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে'—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, Read more

চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি Read more

অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন
অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন