মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবাহ। মঙ্গলবার (১০ জুন) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল ও নায়িকার পারিবারিক সূত্র। জানা যায়, বরিশালের গৌরনদীতে বাবার কবরের পাশে তানিন সুবাহকে দাফন করা হবে। তবে কবে ও কখন দাফন করা হবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।এর আগে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তখন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি তখনো জীবিত ছিলেন, তবে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গতকাল (সোমবার) চিকিৎসকরা জানান, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।পরিবার সূত্রে আরও জানা ‍যায়, হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে, যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।তানিন সুবহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে
৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে

 ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে Read more

শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা
শরীয়তপুরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষে নতুন সম্ভাবনা

লাল, গোলাপি আর সাদা রঙের অসংখ্য গোলাপ ফুটে আছে বিস্তীর্ণ বাগানজুড়ে। ফুলগুলো যেন নতুন গল্প শোনায়। সেই গল্প এক তরুণের Read more

ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন