পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জুন) ভোর ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোনস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম (৩৫) উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারি চালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। আম ভর্তি ভ্যানটি বোয়াইলমারী গোনস্থান এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুত গতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে জহুরুল ইসলাম। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল।চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ
বাঙলা কলেজে সাংবাদিকের উপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ

সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ Read more

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। শনিবার (০৪ অক্টোবর) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা
চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

নওগাঁর ধামইরহাট উপজেলায় চিকিৎসক ও জনবল সংকট নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। যার কারণে সেবা থেকে বঞ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন