গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প‌ক্ষে‌র অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দুপু‌রে উপ‌জেলার কসবামাঝাইল ইউ‌নিয়‌নের পারকুল গ্রা‌মে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হ‌লো- পারকুল গ্রা‌মের মোস্তফা সরদার (৫০), নজরুল সরদার (৪০), রতন সরদার (৩০), মিন্টু মন্ডল (২৫), রবিউল ইসলাম (৩০)। বা‌কি দুজ‌নের প‌রিচয় এই প্রতি‌বেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, তা‌লেব মন্ড‌লের গাছ থে‌কে জাম পাড়‌ছি‌লো আ‌নোয়ার সরদার। এসময় তা‌লেব মন্ড‌লের ছে‌লের বৌ জাম পাড়‌তে নি‌ষেধ ক‌রে। এ‌তে দুপ‌ক্ষে‌র মা‌ঝে কথা কাটাকা‌টির শুরু হয়। প‌রে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এঘটনায় উভয় প‌ক্ষে‌র ক‌য়েকজন গুরুত্বর আহত হ‌য়। প‌রে তা‌দের পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের উপসহকা‌রি ক‌মিউ‌নি‌টি মে‌ডিকেল অ‌ফিসার তিতুমীর বিশ্বাস ব‌লেন, দুপুর ২টা পর্যন্ত হাসপাতা‌লে মারামা‌রির ৭ জন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে দুজন‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ফ‌রিদপু‌র মে‌ডি‌কে‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পাংশা ম‌ডেল থানার ও‌সি মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রেছে। গাছ থে‌কে জাম পাড়া কে কেন্দ্র ক‌রে এঘটনা ঘ‌টে‌ছে। এ‌বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রকৃয়া‌ধিন র‌য়ে‌ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর Read more

বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ: ভলকার তুর্ক
বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও এটি একটি যুদ্ধাপরাধ।তিনি বলেছেন, Read more

সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে

ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল Read more

পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?
জুলাই সনদের প্রশ্নে বিএনপির বিরোধিতা জামায়াত ও এনসিপির, সংকট কোথায়?

এখনো চূড়ান্ত করা যায়নি সংস্কারের জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন কিভাবে হবে, এনিয়েও বিএনপি, জামায়াত ও এনসিপিসহ Read more

রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস
রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

রেললাইন ভাঙার কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে রাজশাহীর আড়ানী স্টেশন ত্যাগ করেছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন