বাণিজ্য ও বস্ত্র, পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সব দেশের সঙ্গে আমরা বাণিজ্য করতে চাই। শুধু মাত্র একটা, দুইটা দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই না। মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা চাই। শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে বৈশ্বিক বাজার থেকেও পণ্য আমদানি করব।’এদিকে কোরবানির পশুর চামড়া প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘কোরবানির পশুর চামড়া নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। গত ১০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। অথচ সেই ইতিবাচক দিকটি তুলে ধরা হচ্ছে না। ’শেখ বশিরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে মৌসুমি ব্যবসায়ীরা ৬২০টি চামড়া পচিয়ে ফেলেছে—এটি নিয়ে সারাদেশে তোলপাড় হলেও ঢাকায় একটি চামড়াও পচেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাজার নিয়ে নেতিবাচক তথ্য ছড়ানো হচ্ছে, যা সঠিক নয়।’চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব।’তিনি আরও বলেন, ‘সরকার বিসিকের মাধ্যমে ট্যানারি মালিকদের তিন ধরনের লবণের নমুনা দিয়েছে। তারা পরীক্ষার পর উপযুক্ত লবণ নির্ধারণ করেছেন। এরপর সরকার সাড়ে ৭ লাখ মণ লবণ কিনে সারাদেশে বিতরণ করেছে। কেউ কেউ লবণের দাম বাড়ার কথা বলছেন, কিন্তু আমাদের লবণচাষীদের কথাও চিন্তা করতে হবে।’সভায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকীসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।এর আগে বাণিজ্য উপদেষ্টা হেলিকপ্টারে করে নাটোর স্টেডিয়ামে পৌঁছলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চামড়ার আড়ৎ পরিদর্শন করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা
অকালবৃদ্ধি ঠেকাতে নতুন আশার আলো জাগাল মার্কিন গবেষণা

বয়স শুধু মুখের বলিরেখায় নয়, ধরা পড়ে জিনের গঠনে- এমনটাই বলছেন গবেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার-এর একদল বিজ্ঞানী Read more

সালথায় জমি নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর
সালথায় জমি নিয়ে বিরোধে হামলা ও ঘর ভাঙচুর

ফরিদপুরের সালথা উপজেলায় বন্ধকীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতঘরের দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত চারজন নারী Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

নাটকীয় জয়ে শিরোপার আশা বেঁচে রইল রিয়ালের
নাটকীয় জয়ে শিরোপার আশা বেঁচে রইল রিয়ালের

চোটের ছোবলে একগাদা ফুটবলার বাইরে। তারপরও ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল রেয়াল মাদ্রিদ। যদিও মায়োর্কা গোলরক্ষকের একের পর এক Read more

শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন