চলতি ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। মুক্তির পর থেকেই ছবিটি বেশ সাড়া ফেলেছে। একপাশে সিঙ্গেল স্ক্রিন, অন্যদিকে মাল্টিপ্লেক্স – সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।এই আগ্রহের মধ্যেই অনেকের মনে প্রশ্ন জাগছে, বড় বাজেটের এই ছবি কি পরিমাণ আয় করেছে? বাংলাদেশে এখনো নির্ভরযোগ্য বক্স অফিস ট্র্যাকিং সিস্টেম না থাকায় স্পষ্ট সংখ্যা পাওয়া কঠিন হলেও, মাল্টিপ্লেক্সে তিন দিনের আয় নিয়ে কিছু তথ্য পাওয়া যাচ্ছে।দেশজুড়ে প্রায় ১৩৩টি হলে ছবিটি মুক্তি পেয়েছে, যার বেশিরভাগ হলেই প্রতিদিন হাউজফুল শো চলছে। মুক্তির প্রথম দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’-এর ২৮টি প্রদর্শনী হয়েছিল, যেখান থেকে আয় হয়েছিল প্রায় ৩৬ লাখ ৭৪ হাজার টাকা। এই আয় গত বছরের ‘দরদ’ ছবির প্রথম দিনের আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।দ্বিতীয় দিনে ‘তাণ্ডব’-এর প্রদর্শনী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১টিতে। সেই সঙ্গে বেড়েছে আয়ও, যা ছিল প্রায় ৭৪ লাখ টাকা। ফলে দুই দিনে ছবিটির মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।তৃতীয় দিনেও বক্স অফিসে ঝড় তোলে ‘তাণ্ডব’। প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয় মাল্টিপ্লেক্সগুলোতে। তিন দিনের শেষে গ্রস কালেকশন দাঁড়ায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকায়। ধারনা করা হচ্ছে, চতুর্থ দিন শেষে এ আয় ২ কোটির সীমা ছাড়িয়ে যাবে।স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত তিন দিনে সিনেমাটির ১০৬টি শো হাউজফুল গেছে। অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন বলেও জানা যায়।সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোতেও ছবিটি সর্বোচ্চ ভাড়ায় প্রদর্শিত হচ্ছে। ফলে সেখান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।পরিচালক রায়হান রাফী বলেন, ‘এই পরিমাণ রেন্টাল দিয়ে এর আগে দেশে কোনো ছবি মুক্তি পায়নি। আমি বিশ্বাস করি, ‘তাণ্ডব’ হবে দেশের সবচেয়ে আয় করা সিনেমাগুলোর একটি।’প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রত্যেক হলে দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। আমি আশাবাদী, এই ছবি মাল্টিপ্লেক্স ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শো চালানো ছবিগুলোর মধ্যে অন্যতম হবে।’‘তাণ্ডব’-এ শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েতসহ আরও অনেকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু
ভারতের অভিনেতা ও রাজনীতিক বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যায় কারুরে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের সমাবেশে বিজয় যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই Read more

আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন
আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ Read more

ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি
ফের মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল Read more

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা

এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন