রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাই ছাদেক আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামি মো. কামাল হোসেনকে গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।সোমবার (০৯ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল হোসেন (৫০) বাঘা থানার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ ওরফে দুষ্টু মন্ডলের ছেলে।র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। হত্যাকাণ্ডটি ঘটে গত ১৩ মে । নিহত ছাদেক আলী (৪৫) পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। তিনি চন্ডীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে রাতে বাড়ি না ফিরলে তার স্ত্রীকে মোবাইলে জানানো হয় যে, তিনি সৎ ভাই কামালের বাড়িতে আছেন।পরদিন ১৪ মে ভোররাতে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় কামাল হোসেনকে আসামি করে নিহতের স্ত্রী বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে কামাল পরিকল্পিতভাবে তাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে এবং মরদেহ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার সময় ছিল রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে।এ মর্মান্তিক হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচারিত হয়। নিহত ছাদেকের স্ত্রী বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার একমাত্র আসামি ছিলেন কামাল হোসেন।ঘটনার পর থেকে র‍্যাব-৫ এর সিপিএসসি শাখা ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে গতরাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। পরে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাঘা থানায় হস্তান্তর করা হয়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প
ফিলিপাইনে ৪.৮ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা Read more

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মঙ্গলবার সকালে তিনি Read more

মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত
মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং Read more

ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের
ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধীভুক্ত সরকারি সাত কলেজের সব ধরণের দায়িত্ব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন