দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সোমবার (৯ জুন) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগসহ ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দেশের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।এ ছাড়া বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির তথ্য Read more

টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা Read more

ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল
ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন