জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এতে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৯ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সৌদি প্রবাসী এক ব্যক্তির তিন সন্তানের জননী গৃহবধূর ঘরে প্রবেশ করেন একই গ্রামের মো. হাবেল মিয়ার ছেলে শাকিব মিয়া (২৫)। এ সময় ঘরের ভেতর তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করে ফেলে। পরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।প্রাথমিকভাবে ঈদের দিন সকালে বিষয়টি নিয়ে বসার কথা থাকলেও, নামাজ ও কোরবানির পর সালিশের সিদ্ধান্ত হয়। ততক্ষণ পর্যন্ত ওই গৃহবধূ ও যুবককে সামাজিক বিচারের জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সন্ধ্যায় শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন গ্রাম্য সালিশ বিচারকে উপেক্ষা করে তার নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ ওই বাড়ি থেকে তালা ভেঙে শাকিবকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগমের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।এছাড়াও, আজ সোমবার সকালে কামরাবাদ বিরিক্কিলি মোড় এলাকায় চাঁন মন্ডল (৬০) চা খেতে এলে শাকিবের বাবা হাবেল মিয়া অতর্কিতভাবে তাকে মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত চাঁন মন্ডল কামরাবাদ গ্রামের আইন উদ্দীনের ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগম এবং আহত চাঁন মন্ডল দুজনেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এর উপযুক্ত বিচার দাবি করেছেন।অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি আম্বিয়া বেগম জানান, ‘তার ছেলে দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরবে আছেন। তিনি দেশে আসতে চাইলেও তার স্ত্রী তাকে আসতে দেন না। আম্বিয়া বেগম আক্ষেপ করে বলেন, ‘আজ তার অপকর্মের কারণে আমার ফুটফুটে তিনটি নাতি-নাতনি মা হারা হতে যাচ্ছে।’এ ঘটনায় অভিযুক্ত শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঐ মহিলার চরিত্র ভালো না। সে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছে। আপনারা যা সত্য সেটাই লিখবেন। আপনারদের নিউজে আমরা বাধাঁ দিতে পারি না।’এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযানসহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শালিসে মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শ্যালো মেশিন চুরির ঘটনা ধামা চাপা দিতে কার্তিক চন্দ্র নামে এক গরু ব্যবসায়ীকে গভীর রাতে মোবাইলে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড
অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা,  পুলিশের সেই এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন