শ্যালো মেশিন চুরির ঘটনা ধামা চাপা দিতে কার্তিক চন্দ্র নামে এক গরু ব্যবসায়ীকে গভীর রাতে মোবাইলে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাত ১১টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের নারায়ানপুর কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কার্তিক চন্দ্র (৫০) উপজেলার ধর্মগড় ইউনিয়নের কুয়াভিটা গ্রামের প্রয়াত খনা রায়ের ছেলে।পরিবারের স্বজনদের অভিযোগ, চুরির ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দিতে চেয়েছিল চোর ও তার লোকজন। কার্তিক চন্দ্র শালিস বৈঠকে স্বাক্ষী দিতে চেয়েছিলেন। এ নিয়ে গ্রামে সপ্তাহজুড়ে আলোচনা চলছিল। গভীর রাতে ডেকে মিথ্যা স্বাক্ষী দিতে বললে রাজি না হওয়ায় শুরুতে এলোপাথারী মারপিট ও পরে কুপিয়ে হত্যা করা হয় কার্তিক চন্দ্রকে।মঙ্গলবার দুপুরে কার্তিক চন্দ্রের ছেলে কপিল চন্দ্র বর্মন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে রানীশংকৈল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন ধর্মগড় ইউনিয়নের কুয়াভিটা গ্রামের প্রয়াত অনন্ত কুমার রায়ের দুই ছেলে তপন চন্দ্র (৪৩), ডালিম চন্দ্র (৩৫), একই গ্রামের নবদেব কুমার বর্মনের ছেলে রতন চন্দ্র বর্মন (২৩), প্রয়াত হেমন্তের ছেলে নবদেব কুমার বর্মন (৪৮) ও একই গ্রামের হিরা।কার্তিক রায়ের মেয়ে ললিতা রায় বলেন, বাবাকে মোবাইলে ডেকে নেয় শ্যালো মেশিন চুরির সাথে জড়িত হদা ও তার লোকজন। আজ মঙ্গলবার বসতে চাওয়া শালিস বৈঠকে জড়িতদের নাম গোপন করে তাকে মিথ্যা স্বাক্ষী দিতে বলে। এতে রাজি না হওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করে। জড়িতদের বিচার দাবি করেন তিনি।মামলার বাদী কপিল চন্দ্র বর্মন বলেন, বাবা ছিলেন সৎ ও রাগী মানুষ। পরিকল্পিতভাবে আসামিরা আমার বাবাকে হত্যা করেছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, হত্যাকাণ্ডের এ ঘটনায় আমরা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?
অটোমান ইতিহাসের ‘সবচেয়ে ক্ষমতাধর’ নারী হুররেম সুলতান কে ছিলেন?

হুররেম সুলতান অটোমান সাম্রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় নারীদের মধ্যে একজন ছিলেন। তিনি এমনই এক ব্যক্তিত্ব যার লিগ্যাসি (পরম্পরা) এবং Read more

হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির Read more

ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ
ঢাকায় শীত শুরু কবে, জানালেন আবহাওয়াবিদ

গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত লক্ষ্য করা গেলেও ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে শীতের প্রভাব Read more

পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

রাকসু নির্বাচন ঘিরে সরব ছাত্রসংগঠন, স্থান সংকটে সাংস্কৃতিক সংগঠনগুলো
রাকসু নির্বাচন ঘিরে সরব ছাত্রসংগঠন, স্থান সংকটে সাংস্কৃতিক সংগঠনগুলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু (কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে ছাত্রসংগঠনগুলো। শুরু হয়েছে সম্ভাব্য প্যানেল গঠনের তোড়জোড়। আবাসিক হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন