কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামে মোল্লা বাড়ির বংশের সাথে মইন উদ্দিন মেম্বারের বংশের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম।এ ঘটনায় ১০ জন আহতের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, সায়েম মিয়া (১৯), লাল মিয়া (৫০), মুছা (৬৫) ও আলমগীর (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুন শনিবার ঈদের দিন বেলা ১১ টায় কোরবানির গরুর মাংস কাটতে রাস্তা দিয়ে যাচ্ছিল মইন উদ্দিন মেম্বার বাড়ির মাসুম ও মোল্লা বাড়ির জিহাদ ও সায়েম। এ সময় মেম্বার বাড়ির মাসুম জিহাদের দিকে টেরা হয়ে থাকলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন রবিবার রাতে একই বিষয় নিয়ে মোল্লা বাড়ির এমাদ মিয়া ও লাল মিয়ার সাথে মেম্বার বাড়ির মাসুম মিয়া মারামারি হয়। সকালে একই ঘটনার জের ধরে দা, লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মেম্বার বাড়ির তাজুল ইসলামের একটি বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে মোল্লা বাড়ির বংশের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এঁদের মধ্যে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে মোল্লা বাড়ির সিয়াম মিয়া বলেন, দীর্ঘদিন যাবত মইন উদ্দিন মেম্বারের বাড়ির সাথে মোল্লা বাড়ির দ্বন্দ্ব চলছে। ঈদের দিন আমার ছোট ভাই সায়েম ও জিহাদের দিকে মেম্বার বাড়ির মাসুম টেরা হয়ে তাকিয়ে ছিল। এ বিষয় নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। দুই দিন যাবত এ নিয়ে উত্তেজনা ছিল। সকালে মেম্বার বাড়ির লোকজন আমাদের বাড়ির লোকজনের উপর হামলা করে। আমার দুই চাচা গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে।এ বিষয়ে মইন উদ্দিন মেম্বার বাড়ির তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই বংশের দ্বন্দ্ব চলছে। ঈদের দিনে টেরা হয়ে তাকানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ছোট একটি বিষয় নিয়ে সংঘর্ষটি দুঃখজনক। অনেক চেষ্টা করেও মীমাংসা করতে পারিনি। এ ঘটনায় আমার বাড়ি ও দোকান ভাঙচুর করেছে মোল্লা বাড়ির বংশের লোকজন। আমি নিজেও আহত হয়েছি। আমাদের বংশের বেশ কয়েকজন আহত হয়েছে।এ বিষয়ে ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চারজন আহত হয়েছে জেনেছি। তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?
একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?

প্রশ্ন: কুরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানি হবে কিনা!উত্তর: না, Read more

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

রমজান শুরু হতে বাকি আর চার মাস
রমজান শুরু হতে বাকি আর চার মাস

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র জমাদিউল আওয়াল মাস। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাসটির প্রথমদিন অতিবাহিত হয়েছে। এখন দিন যত যাবে Read more

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।গতকাল সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন