সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার তদন্ত চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতারের বিষয়টি আসবে। তিনি যোগ করেন, কেউ যেন হয়রানির শিকার না হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি উল্লেখ করে তিনি জানান, ছোটখাটো ছিনতাই-চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন তিনি।উল্লেখ্য, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।এর আগে, গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে নানা বিতর্ক ও Read more

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত
স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে ৪টা পর্যন্ত

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ Read more

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন