অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে লাশের স্তূপ হয়ে গেছে। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ঈদের তৃতীয় দিন রোববারও (০৮ জুন) গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে।রোববার (০৮ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে ৩৯৩ আহতকে হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ক্ষমতা হাসপাতালগুলোর নেই।নতুন নিহতের ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে কমপক্ষে ৫৪,৮৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা ১,২৬,২২৭ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে। তখন থেকে ৪,৬০৩ জনকে হত্যা এবং ১৪,১৮৬ জনকে আহত করেছে তারা। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেওয়ার পর গাজায় হামলার তীব্রতা আরও বেড়েছে।ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, গাজা সিটির বিভিন্ন এলাকায় কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনে হামলা চালানো হচ্ছে। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা … একটি বেসামরিক লোকজনভর্তি ভবন ধ্বংস করে দেওয়া অবশ্যই গণহত্যা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের
মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের

আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ Read more

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষতি ২০০ বিলিয়ন রুপি

শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর সম্প্রতি আমরা আরেকটি অভ্যুত্থান দেখতে পেলাম নেপালে। নেপালের জেন-জিদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে দেশটির Read more

তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ Read more

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন