ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে মেইতেই সম্প্রদায়ের সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি গোষ্ঠীর সংঘর্ষবিরতির চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে।ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, মেইতেইদের একটি প্রভাবশালী সংগঠন ‘আরামবাই টেঙ্গল’-এর একজন শীর্ষ নেতা ও আরও পাঁচ স্বেচ্ছাসেবককে পুলিশ গ্রেপ্তার করার পর রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সহিংসতা এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে মেইতেই গোষ্ঠীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।এদিকে সহিংসতার সম্ভাবনা মাথায় রেখে শনিবার (০৭ জুন) রাত ১১টা ৩০ মিনিট থেকে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে মণিপুর সরকার। পুলিশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ দিন পর্যন্ত কার্যকর থাকবে।এক সরকারি বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক মাধ্যমে গুজব ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’এদিকে, মেইতেই সম্প্রদায়ের সংগঠনগুলো অভিযোগ করেছে, কুকি সশস্ত্র গোষ্ঠীগুলো কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত সংঘর্ষবিরতির সুবিধা নিয়ে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। তাদের দাবি, এই চুক্তি কুকিদের নিরাপত্তা নিশ্চিত করছে, যার সুযোগে তারা অবৈধ অস্ত্র মজুত ও সহিংসতা চালিয়ে যাচ্ছে।মেইতেই গোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান অস্থিরতার পেছনে কুকি গোষ্ঠীরই হাত। সরকার তাদের সঙ্গে সংঘর্ষবিরতির নামে যে চুক্তি করেছে, তা এখন মণিপুরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ইস্যুতে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতির আরও অবনতি হলে রাজ্যে বড় পরিসরে আইনশৃঙ্খলা সমস্যা দেখা দিতে পারে।উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে কুকি-জো ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে চলমান জাতিগত সংঘর্ষে প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। চলমান সহিংসতা ও অরাজক পরিস্থিতির কারণে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।সূত্র: দ্য হিন্দুআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে রাজশাহীর বাঘা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এক Read more

কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’
কুমিল্লায় ডেঙ্গুর ছোবলে তিন নারীর মৃত্যু, দুই ওয়ার্ড ‘অতি ঝুঁকিপূর্ণ’

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন Read more

টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৫)

আজ শনিবার (২১ জুন) বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের শেষ দিন আজ। এছাড়া আছে ইংল্যান্ড-ভারত টেস্ট ম্যাচের Read more

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ

আসন্ন পবিত্র হজ মৌসুমে যারা সৌদি আরবে পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন তাদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি ছাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন