কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তারে প্রাণ হারিয়েছেন তিন নারী। আক্রান্ত হওয়ার পর ঢাকার পৃথক তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত্যু ও আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়তে থাকায় পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম জানান, ‘ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে ছয় নম্বর ওয়ার্ডে এক মাসের ব্যবধানে তিন নারীর মৃত্যু হওয়ায় তা এখন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই দুই ওয়ার্ডে নিয়োজিত রয়েছে একটি বিশেষায়িত টিম, চলছে ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কর্মসূচি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘মৃত তিনজন নারী হলেন দোনারচর গ্রামের সালমা বেগম (৫৬), শাহীনূর আক্তার (২৪) এবং সবজিকান্দি গ্রামের জ্যোৎস্না বেগম (৬০)। এদের সকলেই দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’তিনি আরও জানান, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এছাড়া উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরও ২৫৮ জন।স্থানীয় বাসিন্দারা জানায়, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা এলাকায় প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। শুধু এই দুটি ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম বলেন, ‘মশার প্রজনন স্থল ধ্বংস এবং সংক্রমণ রোধে ফগার মেশিনের মাধ্যমে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগসহ মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের উদ্যোগ চলমান রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ Read more

আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি
আর্সেনালের ছয়ে ছয়, বিলবাওয়ে থমকাল পিএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগে ধাক্কা সামলে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে আবার সেই চিরচেনা ছন্দে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগার মাঠে একচেটিয়া Read more

তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ
বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) Read more

সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর
সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর

হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন