ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা।ভোট গণনার প্রক্রিয়া চলার মধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার পর তিনি সাংবাদিকদের বলেন, এই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ভোটের ব্যালটগুলো স্ক্যানিং (যাচাই–বাছাই) করা হচ্ছে। একই সঙ্গে ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির স্ক্যানিং করা হয়েছে।সে সময় তিনি বলেন, ‘কিন্তু আমরা এখনো কাউন্টে (গণনা) যাইনি, যেটা আগে আমরা আপনাদের বলেছি। আমরা (হল সংসদের ব্যালট) স্ক্যানিং শেষ করেছি।’এর আগে, রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী গণমাধ্যমকে জানান, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে। এদিকে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকেল ৪টায়। বেশ কিছু কেন্দ্রে এর মধ্যে ভোটগণনা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে ৭৫%, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%,অমর একুশে হলে ৬২% , বিজয় একাত্তর হলে ৮৫.০২%। অন্য হলগুলোর তথ্য এখনো পাওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পলাশবাড়ীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন
সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন

জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও আংশিকভাবে পালন করে Read more

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী
আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে দেশটির পুলিশ আটক করেছে।বিজেপির Read more

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিম্বাবুয়ে ও মালাউইয়ের অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার Read more

শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন