জুলাই আন্দোলনে শহীদ কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে কলেজ প্রাঙ্গণেই এই কোরবানি দেওয়া হয়।এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরসহ নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে কোনও কর্মসূচি পালন করতে দেয়নি। তাদের পেশিশক্তির ফলে আমরা শিক্ষার্থীদের জন্য ঈদের দিনে বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করতে পারিনি। পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’উল্লেখ্য, জুলাই আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের ওমর ফারুক, তাওহিদুল ইসলাম, মোহাম্মদ জিহাদ এবং ইকরাম হোসেন কাওসার নামের চার শিক্ষার্থী গত বছর জুলাই আন্দোলনে শহীদ হন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম
প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম

চীন সরকারের আগ্রহে দেশটিতে আম রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। আগামী ২৮ মে আমের প্রথম চালান যাবে সে দেশে। এ Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর কোচিং স্থগিত করল প্রধান শিক্ষক

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার Read more

এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান
এবার আসন বণ্টন নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন