পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা।উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত জামাতে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ। নামাজের খুতবায় খতিবরা কোরবানির তাৎপর্য, ইসলামের ত্যাগ ও আত্মসমর্পণের শিক্ষা তুলে ধরেন। ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভাগ করে নেন আনন্দ।নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য প্রার্থনা করা হয়। সেই সঙ্গে সবার সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর দরবারে হাত তোলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।ঈদের জামাত শেষে শুরু হয় কোরবানির কার্যক্রম। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন ভাঙ্গুড়াবাসী। উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় পশু কোরবানির এই ধর্মীয় আচার পালিত হচ্ছে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে।নামাজ শেষে মুসল্লিরা জানান, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির পশুর গোশত গরিব-অসহায়, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিয়ে সমাজে সৌহার্দ্য ও মানবিক বন্ধন সুদৃঢ় করা হয়। তারা বলেন, ত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি জীবন—এটাই এই ঈদের প্রকৃত বার্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। Read more

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি এ Read more

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  
বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন