চিলির উত্তরের উপকূলে শুক্রবার (০৬ জুন) ভোরে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্র উপকূলবর্তী আটাকামা মরুভূমির কাছে, এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) গভীরে সংঘটিত হয়।ভূমিকম্পে বড় ধরনের কোনো হতাহতের খবর এখনও জানা যায়নি। তবে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। তাছাড়া বিদ্যুৎহীন অবস্থায় আছেন অঞ্চলটির ২৩ হাজারেরও বেশি মানুষ।চিলির হাইড্রোগ্রাফিক ও ওসিয়ানোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, ‘ভূমিকম্পের ধরন এমন ছিল না যে এটি দক্ষিণ আমেরিকার উপকূলজুড়ে সুনামির ঝুঁকি তৈরি করতে পারে।’চিলির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা সেনাপ্রেড-এর উপপরিচালক মিগুয়েল অর্তিজ বলেন, ‘ভূমিকম্পে কিছু ছোটখাটো অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে। কিছু এলাকায় হালকা ভূমিধস হয়েছে, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি করা হচ্ছে।’চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানান, সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত
আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত

উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের ৫ ঘণ্টা পর মোটা Read more

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

বিএনপি এবং দলটির অঙ্গসংগঠন ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) Read more

তাবলিগের ২ পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা
তাবলিগের ২ পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন