কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্ষা নামের ওই কিশোরীর চিকিৎসা চলছে, তার অবস্থা আগের চেয়ে ভালো। এর আগে মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকীর নামাপাড়া এলাকায় বজ্রপাতে তিন স্কুলছাত্রী নিহতের খবর পাওয়া যায়। এ সময় নিহতের ঘটনা নিশ্চিত করেছিলেন চরটেকী গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক।আমিনুল জানান, নিহতরা পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)।পরে সরেজমিনে খোঁজ নিলে স্বজনরা জানায়, এ ঘটনায় নিহত তিন জন নয়, দুই জন। তারা হলেন, ইরিনা ও প্রিয়া। আর বর্ষা ছিলেন গুরুতর আহত। বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তার চিকিৎসা চলছে। স্বজনরা জানায়, তিন কিশোরীই একসাথে স্কুল থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আর বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার সময় বর্ষা অজ্ঞান অবস্থায় ছিল। তার অবস্থা দেখে স্বজনরা ধারণা করেন, অন্য দুজনের মতো তারও মৃত্যু হয়েছে। এ অবস্থায় স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন বর্ষা জীবিত। কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নুর মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে বর্ষা আগের চেয়ে অনেক ভালো আছে। তার চিকিৎসা চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪
খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪

সএসসি ও সমমানের পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে পৃথকভাবে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে মোট ৯ হাজার ৫৭ Read more

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। মানসিক স্বাস্থ্য শুধু স্বাস্থ্যের একটি অংশ নয়, এটি আসলে Read more

ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন