রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে এক নারীসহ ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াছিন আলী, কাজি সরদার, পয়েজ উদ্দিন, আমান, এমরান, মেহের, সোহান, নাছের আলী, ফারুক, হানু, ইছো রয়েছেন।শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের সবাই বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে সাইপাড়া গ্রামের ইয়াছিন আলী (৪৫), কাজি সরদার, পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেন (৬৮) বেশি আহত বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন জানান, আজ সকালে তাঁরা পানবরজে কাজ করতে গিয়েছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিয়াল আক্রমণ করে তাঁদের হাত–পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে পানবরজে কয়েকজনকে কামড় দেয় শিয়ালটি। এ ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা পানবরজে যাওয়া বন্ধ করেছেন। সাইপাড়া গ্রামের বাসিন্দা বদিউজ্জামান বলেন, ‘আমরা আতঙ্কে আপাতত বাইরে যাচ্ছি না।’আহত ইসাহাক আলী (৬৭) বলেন, ‘সকালে পানবরজে কাজ করার সময় পিছন থেকে একটা শেয়াল এসে খচ করে কামড় দিয়ে চলে গেছে।’ সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, ‘আজ সকালে পানবরজে গিয়ে শিয়ালের কামড়ের শিকার হয়েছি। পেছন থেকে লাফ দিয়ে শিয়াল কামড় দিয়েই চলে গেছে।’বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শেয়ালের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ নিয়ে পানচাষীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।শুক্রবার(৬ জুন) সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালের কামড়ে আহত ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন। তিনি বলেন, ‘এসব রোগীকে টিকা দেওয়া হয়েছে। অধিকাংশের পায়ে ক্ষত হয়েছে।’এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব মুঠোফোনে বলেন, ‘শিয়াল সাধারণত দুটি কারণে আক্রমণ করে। প্রথমত, কেউ প্রাণীগুলোকে আঘাত করলে সংঘবদ্ধ হয়ে আক্রমণে যায়। আরেকটি হলো খাদ্যসংকট। এখন শিয়ালের খাবারের খুব অভাব। ক্ষুধার্ত হয়ে এগুলো লোকালয়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ করে। মনে হচ্ছে, ক্ষুধার্ত শিয়ালই আক্রমণ করেছে। এ বিষয়ে স্থানীয় মানুষকে সতর্ক থাকতে হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিতে হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত

মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা
জীবননগরে কনকনে শীতের মধ্যে বোরো ধান চাষে ব্যস্ত চাষিরা

পোষ মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইছে শৈত্য প্রবাহ। তীব্র শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে Read more

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু
কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বিএনপি কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার মনে করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

বরগুনায় ৬ শতাধিক সনাতনীর বিএনপিতে যোগদান
বরগুনায় ৬ শতাধিক সনাতনীর বিএনপিতে যোগদান

বরগুনার পাথরঘাটা উপজেলায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির Read more

জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা
জানুয়ারির শুরুতে বাড়তে পারে শীতের তীব্রতা

ডিসেম্বরের শেষে বাংলাদেশে শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন