ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সাভারের চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে এই ঘটনা ঘটে।নিহত রুবেল মিয়ার স্ত্রী ইশা জানান, তিনিসহ তার স্বামী রুবেল মিয়া চৌরঙ্গী মার্কেটের পেছনে মুরগি পট্টিতে ঈদের দিনে রোস্ট রান্নার জন্য মুরগি কিনতে যান। এ সময় তাদের পূর্বপরিচিত বাশার ও ওয়াইদুল নামে দুই যুবক তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং দাবি করেন তার স্বামীর কাছে অনেক টাকা পান। এ সময় তার স্বামী রুবেল মিয়া ওই যুবকদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তার স্বামীর মাথায় কোপায় এবং তার ব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ঘটনায় জড়িত অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা
২৪ জুন বন্ধ থাকবে টেলিটক রিচার্জ সেবা

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকদের আরও উন্নতমানের সেবা নিশ্চিত করতে আপগ্রেশন কার্যক্রম পরিচালনা করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) Read more

নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক Read more

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের

মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো Read more

নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
নীলফামারীতে হবে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার Read more

ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত

ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন