টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের ফ্যামিলি ফেয়ার সুপার শপে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিভিন্ন অনুমান থাকলেও নিশ্চিত হওয়া যায়নি।শুক্রবার (৬ জুন) দুপুর ২টার দিকে মির্জাপুর বাজারের আলিম সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সুপার শপ মালিক পক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।স্থানীয় ব্যবসায়ী উত্তম ঘোষ বলেন, দুপুরের দিকে ওই সুপার শপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া বের হওয়ার সময় কয়েকবার বিকট শব্দ হয়েছে।সুপার শপ মালিকদের একজন অংশীদার সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে সুপার শপ বন্ধ করে আমিসহ সবাই নামাজ পড়তে যাই। নামাজ শেষ করেই শুনি আমার সুপার শপে আগুন লেগেছে। এসি বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা প্রকাশ করেন।মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর টাঙ্গাইল, দেলদুয়ার, মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ২৫ মার্চের কালরাত ও গণহত্যা দিবসে নিহত শহীদদের স্মরণে গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও সৌধে শ্রদ্ধা নিবেদন Read more

৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৮ মাস পর নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রাম মহানগরীতে সরকার পতনের দিন সংঘটিত রাজনৈতিক সহিংসতার আট মাস পর গুলিবিদ্ধ হয়ে নিহত এক শ্রমিকের ঘটনায় অবশেষে হত্যা মামলা Read more

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে Read more

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯

কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন