ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবং এই ৭টি কলেজ নিয়ে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।আন্দোলনের মুখে এই ৭টি কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয় নির্ধারণ এবং কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ প্রতিষ্ঠান বিনির্মানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব প্রদান করে সরকার।ইউজিসির নেতৃত্বাধীন একটি কমিটি দীর্ঘ ৫ মাস ধরে কাজ করছে সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে।এর মধ্যে প্রতিষ্ঠানটি ৭ কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি প্রস্তাব করেছে। পাশাপাশি ৭ কলেজের অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিতকরণ এবং সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তরান্বিতকরণের উদ্দেশ্যে ঢাকা কলেজের অধ্যক্ষকে ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়।তবে ৭ কলেজের শিক্ষার্থীরা বলছেন, এখন পর্যন্ত নাম প্রস্তাব এবং অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা ব্যাতীত তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এ নিয়ে কিছুটা ক্ষুব্ধও তারা।’ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠার জন্য দ্রুত অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আগামী ১৬ জুনের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে নামবেন। তবে এবার জনদুর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা রাস্তার বদলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারেন বলে জানিয়েছেন তারা।এদিকে, গত শনিবার (১৭ মে) সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দবি উল্লেখ করেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠন, দুই(২) কার্যদিবসের মধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার উদ্যোগ গ্রহণ, ৫ কার্যদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ এবং এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করা।শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে দুইদিন পর (১৯ মে) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াসকে ৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলে তারা নতুন করে আর কোনো কর্মসূচি প্রদান করেন নি। তবে বাকি চার দফা দাবির কোনো অগ্রগতি নেই। দুইদিনের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশ এবং পাঁচদিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের দাবি করা হলেও এখন পর্যন্ত তা প্রকাশিত হয়নি।মূলতঃ এসব কারণেই আবার আন্দোলনে নামার বিষয়টি সামনে আসছে।শিক্ষার্থীরা বলছেন, অধ্যাদেশ জারির বিষয়ে তাদের দেয়া আল্টিমেটাম অনুযায়ী একমাস অপেক্ষা করবেন তারা। এর মধ্যে কোনো অগ্রগতি দৃশ্যমান না হলে পুনরায় কঠোর কর্মসূচিতে যাবেন।আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে বাঙলা কলেজের শিক্ষার্থী ও ৭ কলেজ আন্দোলনের প্রতিনিধি শাহাদাত হোসাইন বলেন, “অধ্যাদেশ সময়সাপেক্ষ বিষয়, এখানে আইন সংক্রান্ত জটিলতা রয়েছে। আমরা কর্তৃপক্ষকে যৌক্তিক সময় দিতে চাই, এর মধ্যে তারা রূপরেখা প্রকাশ করুক। তাও যদি না করে, তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবো।”৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসন চলমান শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে শাহাদাত বলেন, ‘যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের সব ধরনের একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’
‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল Read more

সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ
সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ

দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান
ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন’ বানিয়ে দেশব্যাপী সাড়া জাগানো মো. আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন