আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, যেসব বিচারকের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা হলেন, উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের রেইনে এদিলেইডে সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার।রুবিও বলেন, এই বিচারকরা যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির কথিত ‘অবৈধ ও ভিত্তিহীন’ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি আইসিসিকে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিষ্ঠান বলেও মন্তব্য করেন।আইসিসির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখা হয়েছে। আদালত জানায়, তারা কোটি মানুষের কাছে ন্যায়বিচার ও আশার প্রতীক হিসেবে কাজ করছে, যারা ভয়াবহ সহিংসতার শিকার হয়েছেন।বিচারপতি বোসা ও কারানজা ২০১৮ সাল থেকে আদালতের দায়িত্বে রয়েছেন। তাঁরা ২০২০ সালে সেই গুরুত্বপূর্ণ রায়ে অংশ নিয়েছিলেন, যেখানে আফগানিস্তানে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার অনুমতি দেওয়া হয়।পরবর্তীতে, ২০২১ সাল থেকে আদালত আফগানিস্তানে তদন্তের অগ্রাধিকার পুনর্বিন্যাস করে তালেবান ও তৎকালীন আফগান সরকারকে কেন্দ্র করে অভিযোগের দিকে মনোযোগ দেয়।২০২৪ সালের নভেম্বরে, আইসিসির বিচারকেরা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেন। বিচারক গ্যানসো ও হোহলার এই সিদ্ধান্তে সমর্থন দেন।এর আগেও, ট্রাম্প প্রশাসন ২০২০ সালে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতু বেনসৌদা ও তাঁর এক সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আফগানিস্তান ইস্যুতে আইসিসির তদন্তের প্রেক্ষিতে।চলতি বছরের শুরুতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ভোটে পাস হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়, যা রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি গভীর সমর্থনের ইঙ্গিত দেয়।সূত্র: রয়টার্সআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। Read more

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে
ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১০টায়। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন Read more

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের টহল দল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন