সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী জানান, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি।ঈদের প্রথম জামায়াত দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৭টায় অনষ্ঠিত হয়। এই জামায়াতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।এছাড়াও হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল ৮ টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এছাড়াও তাঁর অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সাথে ঈদুল আযহা উদযাপন করেন।জেলার যেসব গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন হচ্ছে : হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।নামাজ শেষে পশু কোরবানি দিতে দেখা যায় এলাকাবাসীদের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি

৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংগঠনের কার্যনির্বাহী Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়
শীতের পিঠা গরমেও জনপ্রিয়, রকমারি ভর্তায় স্বাদ নিতে মানুষের ভীড়

সাধারণত শীতের সময়ে চিতই পিঠার কদর থাকে বেশি। কিন্তু এই গরমেও থেমে নেই পিঠার চাহিদা। শীত এবং গরম উভয় সময়ে Read more

আন্দামান সাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ২৫০ জন নিখোঁজ
আন্দামান সাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও Read more

কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা
কালকিনি পৌরসভার ৫২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২৯তম অধিবেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৫ লাখ ৭০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন