টানা এক বছরের বেশি সময় পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে সীমিত আকারে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনানিবাসের পত্রের আলোকে ৬ জুন হতে রুমা উপজেলার বগালেক পর্যন্ত এবং থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।এ সময় বিজ্ঞপ্তিতে ৩টি শর্ত আরোপ করা হয়। সেগুলো হলো- সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থান ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় গমনাগমন নিষিদ্ধ থাকবে; জেলা উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।থানচি ও রুমা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সীমিত আকারে রুমা উপজেলার বগালেক পর্যন্ত ও থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যন্ত ভ্রমণ করতে পারবে স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা। তবে এ সময় তিনটি শর্ত পালন করতে হবে পর্যটকদের। এছাড়া জেলার অন্য সকল উপজেলায় স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১ ও ২ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা ও থানচি উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।দীর্ঘদিন যাবৎ পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটক শূন্য হয়ে পড়ে থানচি ও রুমা উপজেলা। পর্যটক না আসায় থমকে যায় এ দুই উপজেলার পর্যটন শিল্প। কর্মহীন হয়ে পড়ে হোটেল মোটেলের কর্মচারী, পরিবহন শ্রমিক, টুরিস্ট গাইড, বোট চালকসহ পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক হাজার মানুষ।এসআই/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা
পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানির সংকটে পাট চাষে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সময়মতো পাট কাটা সম্ভব হলেও জাগ দেওয়ার মতো পানির ব্যবস্থা Read more

অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪
প্রেমের ফাঁদে প্রাণ গেল নারীর, গ্রেফতার ৪

নাটোরের সিংড়া থেকে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুন্নাহার লাকী (৪০)। সে বগুড়ার শেরপুরের সিমলা গ্রামের Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম
আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, '৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন