সৌদি আরবের পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) দেশটির আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকাহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদেও।এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়। এদিকে, মদীনার পশ্চিমাঞ্চল, আল-বাহা, আসির, জাজান, মধ্য কাসিম, হাইল, উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে সৌদি আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান নেওয়া ও গণমাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে জরুরি সেবা প্রদানকারী  সংস্থার সকলসদস্যরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

রাতে ঘুম না আসলে যা করবেন
রাতে ঘুম না আসলে যা করবেন

অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। এ সমস্যার সমাধান হিসেবে তিনটি উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। জানেন কি, Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন
পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা

গত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কয়েকটি ধাপে ১৪টি ভিন্ন ব্যাংকে প্রায় ২৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন