আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি গরুর সরবরাহ বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর বাজারে দামও কিছুটা কমেছে বলে মনে করেন তিনি।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।পরিদর্শনের সময় উপদেষ্টা হাটে আসা ক্রেতা, বিক্রেতা এবং সেবা–সংক্রান্ত কাজে নিয়োজিত লোকজনের সঙ্গে কথা বলেন। হাটের সামগ্রিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।’যাত্রীদের কাছ থেকে টিকিটের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে-এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত কেউ এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে, অবশ্যই তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।’ একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও পদক্ষেপ নেওয়া হবে।গাবতলী হাট ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট–সংশ্লিষ্ট সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কাদা সরিয়ে বালু ফেলার ব্যবস্থা তারা দেখবে।’পরিদর্শনের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল থেকে হেঁটে হাটে প্রবেশ করেন। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরা মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হাটের সঙ্গে যুক্ত সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ম্যানচেস্টার ডার্বি। আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি Read more

৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক
৪৫ বছরেও জনবল নেবে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসিতে ‘কার্ড অপারেশনস (কার্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট: অফিসার টু জেএভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল Read more

নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ
নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না আশানুরূপ ইলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ ইলিশ Read more

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন