ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন ঘাটে জেলেদের মুখে হাসির চেয়ে এখন চিন্তার ভাঁজই বেশি দেখা যাচ্ছে।সরকারি নির্দেশনা অনুযায়ী গেল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই সময়টায় মা ইলিশ রক্ষায় নদীতে যেতে পারেননি জেলেরা। নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকেই নদীতে নেমেছেন হাজারো জেলে, কিন্তু জালের ফাঁকে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ।সোমবার সকালে ভোলার তুলাতুলি, ইলিশা, কাটির মাথা, হেতনার হাট, নাছির মাঝি ও ভোলার খাল মাছ ঘাট এলাকায় ঘুরে দেখা গেছে, সারি সারি নৌকা নদী থেকে ঘাটে ভীড়ছেন। তাদের ঝুঁড়িতে তেমন ইলিশের দেখা নেই। তবে ইলিশের সঙ্গে পোয়া, পাঙ্গাসসহ অন্যান্য মাছের দেখা মিলছে। এতে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করছেন জেলেরা।ইলিশা ঘাটের জেলে সাদ্দাম হোসেন বলেন, ‘শনিবার মধ্যরাত থেকে নদীতে গিয়েছি। ৬ মাঝি মাল্লা নিয়ে নদীতে জাল ফেলেছি, কিন্তু তেমন ইলিশ পাইনি। নিষেধাজ্ঞার পর ভেবেছিলাম জাল ভর্তি মাছ উঠবে। কিন্তু এখন নদীতে তেমন ইলিশের দেখা নেই। তবে ইলিশের সঙ্গে পাঙ্গাশ ও পোয়া ধরা পড়ছে। এতে আমাদের কিছুটা লাভ হচ্ছে।’হেতনার হাট মাছ ঘাটের মামুন মাঝি জানান, ‘সাত হাজার টাকার বাজার নিয়ে ৪ জন মাঝি মাল্লা মিলে নদীতে গিয়েছি। এক দিন পর নদী থেকে ফিরে ১২ হাজার টাকার মাছ বিক্রি করেছি। চা, নাস্তা ও দোকান খরচ বাদে তেমন একটা আমাদের থাকবে না। নদীতে ইলিশের যেমনটা আশা করেছিলাম, তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। যে ইলিশ পাওয়া যাচ্ছে তা আকারে খুব ছোট, বড় ইলিশের দেখা নেই।’ভোলার খাল এলাকার আবু মাঝি জানান, ‘এনজিও ও মহাজন থেকে ধারদেনা করে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ করে নতুন জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছি। সাড়ে ৩ হাজার টাকার বাজার নিয়ে নদীতে গিয়ে ৬ হাজার টাকার মাছ বিক্রি করেছি। প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকার ইলিশ বিক্রি করার আশা করেছিলাম। কিন্তু এখন নদীতে ইলিশই পাওয়া যাচ্ছে না। ইলিশ না পেলে মহাজনের দেনা দেবো কিভাবে? আর এনজিওর কিস্তিই বা দেবো কিভাবে? নদীতে ইলিশ না পেলে দুঃখের শেষ থাকবে না বলেও খুব আপসোস করেন তিনি।’তবে বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জাটকার কেজি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকায়। মাঝারি সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৭০০ টাকা পর্যন্ত। এছাড়াও বড় সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২৫০০ টাকায়।ভোলার খাল মাছ ঘাটের আড়ৎদার আরিফুল ইসলাম বলেন, এবারের নিষেধাজ্ঞা সঠিক সময়ে দেওয়া হয়নি। ফলে মাছ এখনো ডিম ছাড়তে পারেনি। তাই আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। এতে যেমন আড়ৎদাররা হতাশ হচ্ছে, তেমনি জেলেদেরও হতাশ।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন জেলেরা। জেলেদের জালে এখন ভালো ইলিশ ধরা পড়ছে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই জেলেদের জালে আরও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। তখন জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।তিনি আরও বলেন, গতবছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।উল্লেখ, জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৭০ হাজার ২ শত ৮৩ জন। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা দুই লক্ষাধিকেরও অধিক।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু
গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত তিনটার সময় মেশিনে রড চেক করার সময় Read more

আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত

আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করছে। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানসহ Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে এবং দুর্নীতির অভিযোগে তরুণদের বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। হিংসাত্মক Read more

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে সাত দিনের রিমান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন